বিশ্ব

যুদ্ধ থামান, পুতিনকে জাতিসংঘের মহাসচিব

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, ইউক্রেনে যুদ্ধ থামানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর: বিবিসির।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি আহ্বান করেন।

গুতেরেস বলেন, যুদ্ধ থামান। শান্তিকে সুযোগ দিন। বলেন, প্রেসিডেন্ট পুতিন আপনার সৈন্যদের ইউক্রেনে আক্রমণ করা থেকে বিরত রাখুন। শান্তিকে সুযোগ দিন, ইতিমধ্যে অনেক মানুষ মারা গেছে।

জাতিসংঘের মার্কিন দূত লিন্ডা থমাসও পুতিনকে হামলা থেকে বিরত থাকতে বলেছেন।

এদিকে, ইতোমধ্যে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন পুতিন।

এ সময় তিনি পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের যেসব সেনাসদস্য রয়েছেন তাদের অস্ত্র ফেলে দিয়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান ।

পুতিন বলেন, ইউক্রেন থেকে আসা হুমকির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইউক্রেন দখল করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই। কোনো রক্তপাত হলে তার জন্য তারাই (ইউক্রেন) দায়ি হবে।

এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনের সীমান্তে প্রায় ২ লাখ সৈন্য এবং হাজার হাজার যুদ্ধ যান জমা করেছে। অন্য দেশের ভূখণ্ডে এই পদক্ষেপ ইউরোপ মহাদেশে একটি বড় যুদ্ধের সূচনা হতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button