বাংলাদেশ

আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন এবং ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।

মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছার কথা রয়েছে তার। তিনদিনের রাষ্ট্রীয় এ সফরে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক ছাড়াও প্রতিনিধি পর্যায়ে সংলাপ হবে।

ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানী ঢাকার প্রধান প্রধান সড়ক বাংলাদেশ ও ভুটানের জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button