বিশ্ব

রাশিয়ার একাধিক ব্যাংকের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা জারি

যুক্তরাজ্য রাশিয়ার পাঁচটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ব্যাংকগুলো হলো, রোসিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, প্রোমসভায়াজ ব্যাংক এবং ব্ল্যাক সি ব্যাংক। খবর: বিবিসির।

সেসঙ্গে রাশিয়ার তিনজন ব্যক্তির (গেনেডি তিমচেনঙ্কো, বরিস রোটেনবার্গ এবং ইগোর রোটেনবার্গ) সকল সম্পদের পরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যুক্তরাজ্যের পার্লামেন্টে এই নিষেধাজ্ঞা জারির ঘোষণা করেন।

যুক্তরাজ্য এবং তার সহযোগী মিত্র দেশগুলো রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জারি করবে বলে জানিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

Related Articles

Leave a Reply

Back to top button