bangladeshসর্বশেষ
বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে আটকে রাখা বন্ধের আহ্বান এইচআরডব্লিউর
বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রাজনীতিক ও অন্যদের অনির্দিষ্টকালের জন্য বিনাবিচারে আটকে রাখা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সোমবার (২৪ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি তাদের এ অবস্থানের কথা জানায়।
