সর্বশেষসারাদেশ

চুয়াডাঙ্গায় কৃষকের প্রণোদনার ৫৪ বস্তা সার চুরি, তদন্তে ৩ সদস্যের কমিটি

চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বর থেকে কৃষকদের জন্য বরাদ্দ দেওয়া প্রণোদনার ৫৪ বস্তা সার চুরির ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত রোববার (২৩ আগস্ট) সকালে সদর উপজেলায় সার নিতে আসা কৃষকদের কাছ থেকে স্বাক্ষর নেওয়ার পর জানানো হয় যে, সার চুরি হয়ে গেছে।

এ কারণে তাদের পরদিন এসে সার নিতে বলা হলেও আজও দেওয়া হয়নি তাদের বরাদ্দকৃত সার। এতে ক্ষুব্ধ হয় কৃষকরা। জানা গেছে, চুয়াডাঙ্গা বিএডিসি গোডাউন থেকে আনা এসব সার উপজেলা চত্বরে অরক্ষিত অবস্থায় রাখা হয়েছিল। সেখান থেকে ৫৪ বস্তা সার চুরি হয়। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, কৃষি কর্মকর্তা তাকে সার চুরির বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে এবং ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে অনিরাপত্তা এবং কৃষি বিভাগের উদাসীনতায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন স্থানীয় কৃষকসহ সচেতন মহল।

Related Articles

Leave a Reply

Back to top button