ভূরাজনীতি

করোনার টিকা নিয়েও চলে গেলেন এমপি সামাদ

সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কায়েস করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। এক মাস আগে তিনি করোনা প্রতিরোধী টিকা নিয়ে ছিলেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ বলেন, রবিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে তার করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়। বিকালে তার ফল পজিটিভ আসে। এরপর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button