বাংলাদেশ

আদালতে তোলা হবে মামুনুলকে

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে সোমবার (১৯ এপ্রিল) আদালতে তোলা হচ্ছে। এজন্য আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত চত্বরে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আর সিএমএম আদালতের মূল ফটক পুলিশ ঘিরে রেখেছে। এ ভবনে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সিএমএম কোর্ট হাজতের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা তৎপর আছি।

এর আগে মোহাম্মদপুর থানা সূত্র জানায়, মামুনুলের সাতদিনের রিমান্ড চাওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button