বিশ্ব

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে আগামীকাল সোমবার ওয়াশিংটন সফরে যাচ্ছেন।

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সফর সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে শনিবার (২৮ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

ধারণা করা হচ্ছে, এবারের সফরে খালিদ বিন সালমান হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনসহ একাধিক সিনেটরের সঙ্গে দেখা করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button