অন্য খবর

৯ বছরের সম্পর্কের ইতি টানলেন নুসরাত ফারিয়ার

২০২০ সালের মার্চে খুব আয়োজন করে বাগদান করেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ব্যবসায়ী রনি রিয়াদ রশিদের সঙ্গে প্রায় তিন বছর পর সেই সম্পর্কচ্ছেদের ঘোষণা দিলেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বুধবার (১ মার্চ) দুপুরে এই ঘোষণা দেন ফারিয়া নিজেই।

নুসরাত ফারিয়া লিখেছেন, ‘আমার সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীকে জন্য জানাচ্ছি যে, তিন বছর আগে এই দিনে আমরা আমাদের বাগদানের ঘোষণা দিয়েছিলাম। অনেক বাধা এবং চিন্তা পার করে রনি ও আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের দীর্ঘ ৯ বছরের একসঙ্গে পথচলার এখানেই সমাপ্ত হতে যাচ্ছে। আমরা খুবই ভাগ্যবান যে, আমাদের এই সুন্দর বন্ধুত্ব ও বোঝাপড়া সব সময় আমাদের জীবনের একটি অংশ হয়ে থাকবে।’

অভিনেত্রী সবার কাছে দোয়া চেয়ে আরও লিখেছেন, ‘আমি আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করব কঠিন সময় পার করতে তারা যেন আমায় প্রার্থনায় রাখেন।’

২০১৩ সালের ২১ মার্চ একটি অনুষ্ঠানে গিয়ে রনি রিয়াদ রশিদের সঙ্গে প্রথম দেখা হয় ফারিয়ার। এরপর দীর্ঘ সাত বছর সম্পর্ক। ২০২০ সালে পারিবারিভাবেই বাগদান সম্পন্ন হলেও, সেটি আর বিয়ে পর্যন্ত গড়ায়নি। তার আগেই বিচ্ছেদের খবর দিলেন অভিনেত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button