বিশ্ব

তাইওয়ানে জবরদস্তিমূলক কিছু ঘটুক তা চাই না: পেলোসি

যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ওয়াশিংটন তাইওয়ান প্রণালীতে স্থিতাবস্থা সমর্থন করে এবং জোর জবরদস্তির মাধ্যমে তাইওয়ানের সঙ্গে কিছু ঘটুক তা চায় না।

তাইওয়ানের রাষ্ট্রপতির সঙ্গে তাইপেইতে একটি যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনি এবং মার্কিন কংগ্রেসের সদস্যরা দ্ব্যর্থহীন বার্তা পাঠাতে দ্বীপটি পরিদর্শন করছেন।

বার্তাটি হলো, তাইওয়ানের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, আমরা স্থিতাবস্থার সমর্থক। আমরা চাই না বল প্রয়োগের মাধ্যমে এখানে কিছু ঘটুক।

পেলোসি আরও বলেন, যুক্তরাষ্ট্র চায়, তাইওয়ান নিরাপত্তাসহ স্বাধীনতা পাবে এবং তা থেকে পিছপা হবে না।

চীনের কঠোর হুঁশিয়ারি উপেক্ষা করে এই মুহূর্তে তাইওয়ান সফর করছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

Related Articles

Leave a Reply

Back to top button