বাংলাদেশ

বাড়তে পারে জ্বালানি তেলের দাম

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিত দেশেও জ্বালানি তেলের মূল্য বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন।

বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে পাঠানো এক অডিও বার্তায় এ কথা জানান তিনি।

নসরুল হামিদ বলেন, যে তেল আমরা ৭০-৭১ ডলারে কিনতাম, সেই তেল এখন ১৭১ ডলার হয়ে গেছে। এবং সেটা সবসময় বাড়তির দিকেই যাচ্ছে। আমরা প্রথম থেকেই বলে আসছি যে, আমরা তেলের মূল্য সমন্বয়ে যাব। আমরা নিজস্ব অর্থে ই ভর্তুকি দিয়ে যাচ্ছি। কিন্তু তারপরেও মনে হয় যে একটা সময়ে আমাদের এই প্রাইস অ্যাডজাস্টমেন্টে যেতে হবে।

জুন মাসের শুরুতে গ্যাসের দাম ২২ দশমিক ৭৮ শতাংশ বাড়ানো হয়েছে। এর আগে গত বছরের নভেম্বরে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছিল সরকার।

সাত অর্থবছর মুনাফায় থাকা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ইউক্রেইন যুদ্ধে বড় ধাক্কা খেয়েছে; দীর্ঘদিন পর আবার লোকসানে পড়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। এখন প্রতিদিন ১০০ কোটি টাকার ওপর সংস্থাটি লোকসান দিচ্ছে বলে দাবি করা হচ্ছে।

নসরুল হামিদ বলেন, সারাবিশ্বে এই তেলের দামের ঊর্ধ্বগতির কারণে বিভিন্নভাবে তারা (বিভিন্ন দেশের সরকার) বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। তেলের মূল্য তারা সমন্বয় করেছেন।

যুদ্ধের শুরুর দিকে যখন জ্বালানির মূল্য হু হু করে বাড়ছিল, তখন সরকারের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়ার কথা বলা হয়েছিল।

উচ্চমূল্যে তেল ও গ্যাস কিনে কমমূল্যে দেশের বাজারে বিক্রি করা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকারের ভর্তুকি দিয়েও সম্ভব হবে না এই পরিমাণ অর্থ জোগান দেয়া।

Related Articles

Leave a Reply

Back to top button