বাংলাদেশ

সাঁতার কাটতে নেমে উপ-কর কমিশনারের মৃত্যু

উপ-কর কমিশনার ওমর ফারুক ওরফে মাসুম (৩৫) ঈদে গ্রামের বাড়িতে গিয়ে দিঘিতে সাঁতার কাটতে নেমে ইন্তেকাল করেছেন।

বুধবার বেলা সোয়া একটার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মল্লিকা দিঘিতে নেমে তিনি নিখোঁজ হন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, আজ বুধবার দুপুরে ৬ বন্ধু ও সহকর্মীসহ মল্লিকা দিঘিতে গোসল করতে নামেন ওমর ফারুক মাসুম। একপর্যায়ে সাঁতার কেটে দিঘির মাঝখানে চলে যান। সেখান থেকে ৬ বন্ধু এবং সহকর্মী ফিরে এলেও ফিরতে পারেননি মাসুম। এ খবর পেয়ে খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওমর ফারুক ওরফে মাসুম ৩১তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী কর কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। সর্বশেষ ঢাকার কর অঞ্চল ১৩–তে উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button