বিশ্ব

ইসরায়েলের সহযোগিতা চেয়েছেন জেলেনস্কি

রাশিয়ায় সহিংসতা নিরসনে শান্তি আলোচনার অগ্রগতি বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আলজাজিরা।

এক টুইটে জেলেনস্কি বলেন, তিনি মেলিতোপোল শহরের মেয়রকে মুক্তি দিতে বেনেটের সহযোগিতা চেয়েছেন। ইউক্রেনের দাবি, মেলিতোপোলের মেয়রকে গত শুক্রবার ধরে নিয়ে গেছে রাশিয়ার সেনাবাহিনী। টুইটে জেলেনস্কি আরও বলেন, বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ করতে হবে।

গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেন তারা। পুতিনের সঙ্গে বৈঠকের পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন বেনেট।

Related Articles

Leave a Reply

Back to top button