বাংলাদেশ

বশেমুরবিপ্রবি ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীর দলবদ্ধ ধর্ষণের ঘটনায়, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্তদের গ্রেফতার ও বিচারের দাবিতে, আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জস্থ ঘোনাপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

জানা যায়, বুধবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে গোপালগঞ্জ সদরের নবীনবাগ এলাকায় এ ঘটনা, ঘটে। ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী তার বন্ধুর সাথে গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ নামক স্থানের হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। পথিমধ্যে একটি ইজিবাইক থেকে ৭/৮ জন ব্যক্তি নেমে তাদের পথরোধ করেন। পরবর্তীতে তাদের গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের নির্মাণাধীন ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই শিক্ষার্থীর সাথে থাকা তার সহপাঠীকে মারধর করে এবং ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বলেন, এ খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীর সাথে কথা বলেছি এবং আমি নিজে এই ঘটনায় বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button