বাংলাদেশ

দেশের আইনশৃঙ্খলা ঠিক না থাকলে উন্নয়ন কাজে আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ পুলিশ বাহিনীর মান এখন বিশ্বমানের কাছাকাছি, তাই বর্তমানে প্রতিষ্ঠিত পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্য শিগগিরই পূরণ হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পুলিশে নব-নিয়োগকৃত ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল’-২০২১ ব্যাচের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

মন্ত্রী বলেন, পুলিশকে যুগোপযোগী এবং ২০৪১ সালের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য দক্ষ বাহিনী হিসেবে তৈরি করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, পুলিশকে সেবার মানসিকতা নিয়ে কর্মক্ষেত্রে নিজেকে নিয়োজিত করতে হবে। আর এই ব্রত মননে ও বিশ্বাসে ধারণ করতে হবে। কারণ পুলিশে যোগদান কেবল একটি চাকরি নয়, এটি সেবা। দেশের মানুষকে সততার মাধ্যমে সর্বদা বৈষম্যহীন সেবা দিতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button