ভূরাজনীতি

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, টানা ২৪ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।

আজ রবিবার বিকাল সাড়ে ৫টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গাড়িযোগে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ খবর জানান।

এসময় উপস্থিত ছিলেন চিকিৎসক টিমের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়া ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানও খালেদা জিয়ার সঙ্গে ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button