বিশ্ব

যুক্তরাষ্ট্রে গ্রোসারি স্টোরে বন্দুক হামলায় নিহত ১, আহত ১২

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যের কোলিয়ারভিল উপশহরে একটি সুপারমার্কেটে বন্দুক হামলার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ১২ জন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) টেনেসির মেমফিস শহরের কাছে ক্রোগার নামক একটি গ্রোসারি স্টোরে এই হামলার ঘটনা ঘটে।

বার্তাসংস্থা এএফপি শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এএফপি আরও জানিয়েছে, গ্রোসারি স্টোরে হামলার ঘটনায় কোলিয়ারভিলের পুলিশ প্রধান ডেল লেন সাংবাদিকদের জানান, ‘বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। অন্যদিকে নিজের বন্দুকের গুলিতেই হামলাকারী মারা যান।’

লেন জানান, হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং এর কারণে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে। হামলার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং হামলার কারণে সুপারমার্কেটে আটকে পড়া কর্মী ও ক্রেতাদের একে একে বের করে আনে পুলিশ।

তবে এই হামলার ঘটনার বিস্তারিত জানতে এফবিআইসহ অন্যান্য সংস্থা তদন্ত শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button