বাংলাদেশ

১৫ সেপ্টেম্বর থেকে ৬ ঘণ্টা করে বন্ধ থাকবে সিএনজি ফিলিং স্টেশন

বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রতিদিন ছয় ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।’

বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।

বিদ্যুতের দৈনিক পিক-আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখার বিষয়টি পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশের জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যান বরাবর চিঠি পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button