স্পোর্টেইনমেন্ট

বাংলাদেশের জিদান খেলবেন লা লিগায়

লা লিগার দল রায়ো ভায়াকানোতে, প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে সুযোগ পেয়েছেন জিদান মিয়া।

জিদান মিয়ার বাবা-মা সিলেটের। জিদানের জন্ম-বেড়ে ওঠা ইংল্যান্ডে।

জিদানের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন তার দল রায়ো ভায়েকানো। ইনস্টাগ্রামে এক পোস্টে তারা জানায়, ‘লা লিগায় প্রথম বাংলাদেশি হিসেবে জিদান মিয়াকে চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। চুক্তির আগে রায়ো ভায়েকানোর অ্যাকাডেমি আবাসিকে ২ মাস ছিল জিদান। সেখান থেকে ট্রায়ালে সুযোগ পায়। ট্রায়াল থেকে নির্বাচিত হন।

এ নিয়ে জেনোভা স্পোর্টস লিখেছে, ‘বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ফুটবলার হিসেবে জিদান মিয়ার সঙ্গে রায়ো ভায়োকানোর চুক্তির ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। দুই মাস আগে জিদান মিয়া আমাদের আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছিল। সেখান থেকে ট্রায়ালের মাধ্যমে ক্লাবটিতে সুযোগ পেয়েছে।’

ডেভিড বেকহ্যামের একাডিমেতে দুই বছর অনুশীলন করেছেন জিদান। খেলেছেন যুক্তরাজ্যের বিভিন্ন একাডেমিভিত্তিক টুর্নামেন্টে, খেলেছেন যুক্তরাষ্ট্রের এফসি ডালাস অনূর্ধ ১৫ দলে। বিশ্বের অন্যতম নামী অ্যাথলেটিকস প্রশিক্ষণকেন্দ্র মাইকেল জনসন পারফরম্যান্স সেন্টারে করেছেন অনুশীলন। ২০১৬ সালে এশিয়ান ফুটবল অ্যাওয়ার্ডস আসরে ফুটবলের উদীয়মান তারকা হিসেবে জিদান পান ‘স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ডস’।

Related Articles

Leave a Reply

Back to top button