বিশ্ব
তালেবান নেতা মোল্লা বারাদার কমান্ডারদের সঙ্গে আলোচনার জন্য এখন কাবুলে

তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার গোষ্ঠীটির কমান্ডারদের সঙ্গে আলোচনার জন্য আফগানিস্তানের রাজধানীতে উপস্থিত হয়েছেন। দেশটির সাবেক সরকারের কয়েকজন নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব ও তালেবানের এক কর্মকর্তা শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন।
আব্দুল গনি বারাদার কাবুলে তালেবান কমান্ডার, সাবেক সরকারের নেতা ও নীতি নির্ধারকদের সঙ্গে এবং অন্যান্যদের মধ্যে ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আফগানিস্তানকে পরিচালনার জন্য নতুন একটি মডেল প্রস্তুত করার পরিকল্পনা করেছে ২০ বছর পর ফের দেশটির নিয়ন্ত্রণ নেওয়া তালেবান। নতুন সরকারের এই মডেলে আন্তর্জাতিক নিরাপত্তা ও আর্থিক বিষয়গুলো দেখভালের জন্য পৃথক টিম থাকবে।



