স্পোর্টেইনমেন্ট

আইপিএল চালু রাখায় সৌরভের বিসিসিআইয়ের বিরুদ্ধে ১০০০ কোটি রুপির মামলা

করোনা ভাইরাসের কঠিন সময়েও আইপিএল চালু রাখায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এর বিরুদ্ধে ১০০০ কোটি রুপির জনস্বার্থ মামলা দায়ের করেছেন দেশটির আইনজীবী বন্দনা শাহ। মুম্বাই হাইকোর্টে এই মামলা দায়ের করা হয়েছে।

ভারতের করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী হারের মধ্যে বিসিসিআই কর্তারা নিজের সুবিধার জন্য আইপিএল চালিয়ে গিয়েছে- এই মর্মে এই মামলা দায়ের করা হয়েছে। এই জনস্বার্থ মামলার নথিপত্রে আরও বলা হয়েছে, বিসিসিআই যেন ১০০০ কোটি রুপি কোভিড আক্রান্ত মানুষদের অক্সিজেন এবং ওষুধের জন্য ব্যয় করে ও তাদের কাছে ক্ষমা চায়।

আদালতে জনস্বার্থ মামলা দায়ের করার পর আইনজীবী বন্দনা শাহ বলেন, ‘বিসিসিআই কর্তারা ভীষণ অহংকারী। তাই তো দেশে করোনার গ্রাসে একাধিক পরিবার শেষ হয়ে গেলেও বোর্ড কর্তারা সেই দিকে নজর দেয়নি। বরং চোখ-কান বন্ধ করে আইপিএল চালিয়ে গেছেন। এটা মানবিকতার পরিপন্থী। দেশের সাধারণ মানুষের প্রতি বোর্ড কর্তাদের ন্যুনতম দায়িত্ব থাকলে করোনার বিরুদ্ধে লড়াই করা উচিত। ১০০০ কোটি রুপি কোভিড আক্রান্ত মানুষদের অক্সিজেন এবং ওষুধের জন্য ব্যয় করে তাদের কাছে ক্ষমা চাইতে হবে। ’

 

Related Articles

Leave a Reply

Back to top button