বিশ্ব

অং সান সু চি আটক

মিয়ানমারের সেনাবাহিনী দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেত্রী অং সান সু চি এবং রাষ্ট্রপতি উইন মিন্টকে আটক করেছে। সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে সেনাবাহিনী তাদের আটক করে। এসময় দলের বেশ কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

দেশটির ক্ষমতাসীন দলের মুখপাত্র মিও নয়েন্ট রয়টার্সকে বলেন, অং সান সু চি, রাষ্ট্রপতি উইন মিন্ট এবং অন্য শীর্ষ নেতাদের সোমবার ভোরে আটক করা হয়েছে। এসময় তিনি জনগণকে উত্তেজিত না হয়ে আইন অনুসারে প্রতিক্রিয়া দেখানোরও আহ্বান জানান।

গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল এনএলডি নিরঙ্কুশ বিজয় লাভ করে। এরপরই সরকার ও সেনাবাহিনীর মধ্যে নির্বাচনকে ঘিরে প্রবল উত্তেজনা দেখা দেয়।নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলে দেশটির সেনাবাহিনী। এবার সেই অভিযোগেই অভিযান চালিয়ে সু চিসহ এনএলডির শীর্ষ নেতাদের আটক করা হল।

সোমবার (১ ফেব্রুয়ারি) মিয়ানমারে পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশন হওয়ার কথা। এদিনই ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের আটক করা হলো। যদিও এর আগেই সেনাবাহিনীর হুমকিতে অভ্যুত্থানের আশঙ্কা সৃষ্টি হয়েছিল। তখন এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলো।

Related Articles

Leave a Reply

Back to top button