বিশ্ব

টিকা নিয়েও করোনায় আক্রান্ত ভারতীয় মন্ত্রী

ভারতের হরিয়ানা রাজ্যর স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ, কোভিড প্রতিষেধক কোভ্যাক্সিন টিকার ট্রায়ালে অংশ নিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন।

ভারত বায়োটেকের উদ্যোগে তৈরি ওই টিকা নেওয়ার পরও তিনি করোনায় আক্রান্ত হওয়ার খবর তিনি নিজের টুইটারে শেয়ার করেছেন।

শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে তিনি তার সংস্পর্শে আসা ব্যক্তিদের অবিলম্বে করোনা পরীক্ষা করার জন্য আহ্বানও জানিয়েছেন। গত ২০ নভেম্বর অনিল ভিজ ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকার ট্রায়ালে অংশ নিয়েছিলেন।

তিনি বলেছেন, করোনা পরীক্ষায় আমার ফল পজিটিভ এসেছে। আমি আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি হয়েছি। যারা আমার সংস্পর্শে এসেছেন, তারা সবাই করোনা পরীক্ষা করুন।

এ ঘটনার পর হায়দরাবাদের ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, ভারত বায়োটেক তাদের টিকা কোভ্যাক্সিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ট্রায়াল চালিয়েছে। সুরক্ষাই হলো টিকার প্রাথমিক মানদণ্ড। তাদের দাবি, এগুলো সব নিরাপদ।

কোম্পানিটি জানিয়েছে, কোভ্যাক্সিন টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে দুটি ডোজ নিতে হয় স্বেচ্ছাসেবকদের। দ্বিতীয় ডোজ শরীরের নেওয়ার ১৪ দিন পর এই ভ্যাকসিন কার্যকার কি না, তা বোঝা যায়। এই টিকার তিনটি ট্রায়াল হবে। এর তৃতীয় পর্যায়ে ২৫ শহরে ২৬ হাজার টিকার ডোজ দেওয়া হবে। ভারত বায়োটেক বিশ্বের ৮০টি দেশে ৪ বিলিয়ন ডোজ টিকা সরবরাহ করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button