বাংলাদেশ
ঢাকা-কলকাতা রুটে বিমানের ফ্লাইট চালু মঙ্গলবার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ভারতের কলকাতায় আজ মঙ্গলবার থেকে ঢাকা-কলকাতা রুটে আবার নিয়মিত ফ্লাইট চালু করবে।
সোমবার (৩০ নভেম্বর) এ তথ্য জানায় সংস্থাটি।
পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে নিয়মিত ফ্লাইট শুরু করবে বিমান। কলকাতায় সর্বনিম্ন ভাড়া ৪ হাজার ৫২১ ভারতীয় রুপি। টিকিট সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে।
করোনা ভাইরাসের কারণে সাত মাস পর গত ২৮ অক্টোবর থেকে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় ভারতের কলকাতা, দিল্লি ও চেন্নাই রুটে ফ্লাইট চালু করে বিমান। তবে শুরু থেকেই যাত্রীর সংকট দেখা দিলে গত ৯ নভেম্বর বিমান ঘোষণা দেয়, অনিবার্য কারণবশত কলকাতা রুটে ফ্লাইট বন্ধ থাকবে।



