বিশ্ব

মডার্নার ভ্যাকসিন চূড়ান্ত ফলে ৯৪% কার্যকর

মডার্না উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের শেষ ধাপের ট্রায়ালের চূড়ান্ত ফলে ৯৪ শতাংশ কার্যকারিতার প্রমাণিত পেয়েছে সংশ্লিষ্টরা।

মার্কিন ওষুধ প্রস্তুতকারক জায়ান্ট কোম্পানি মডার্না উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের চূড়ান্ত ফল সম্পর্কে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, শেষ ধাপের ট্রায়ালে ভ্যাকসিনটি ৯৪ শতাংশ কার্যকর। এখন পর্যন্ত যারা এই টিকা নিয়েছে তাদের মধ্যে কেউই গুরুতর কোনো শারীরিক সমস্যায় পড়েনি। এছাড়া করোনা ভাইরাসও তাদের মধ্যে মারাত্মক আকারে সংক্রমণ সৃষ্টি করতে পারেনি।

পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এরই মধ্যে জরুরিভিত্তিতে অনুমোদন পেতে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে বিস্তারিত তথ্য-উপাত্ত দাখিল করার প্রস্তুতি শুরু করেছে মডার্না। তারা আশা করছে, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) আগামী ১৭ ডিসেম্বরের বৈঠকেই অনুমোদন পেয়ে যাবে।

এদিকে, অনুমোদন পাওয়ার আগেই ৭০ লাখ ডোজ টিকা কিনতে মডার্নার সঙ্গে চুক্তি করেছে যুক্তরাজ্য। এর মধ্যে প্রাথমিক ফলাফলের ভিত্তিতে ভ্যাকসিন ৯৪ দশমিক ৫০ শতাংশ কার্যকর বলে মডার্না যেদিন ঘোষণা দিয়েছে, সেদিনই ৫০ লাখ ডোজের ক্রয়াদেশ দেয় ব্রিটেন। আর গত সপ্তাহে আরো ২০ লাখ ডোজ কেনার ক্রয়াদেশ দেয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ান

Related Articles

Leave a Reply

Back to top button