বাংলাদেশ

৮০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা মি. বেকার’র বিরুদ্ধে

ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদফতর, মি. বেকার কেক অ‌্যান্ড পেস্ট্রি শপ লিমিটেডের বিরুদ্ধে ৮০ কোটি ১৬ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা করেছে ।

রবিবার (৮ নভেম্বর) এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়। ভ্যাট অফিস থেকে এই তথ্য জানানো হয়। ভ্যাট ফাঁকির উদ্দেশ্যে প্রকৃত বিক্রি তথ্য গোপন করায় এই মামলাটি দায়ের করা হয়।

জানা গেছে, ভ্যাট ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ২০ অক্টোবর ভ্যাট গোয়েন্দা সংস্থার একটি দল মি. বেকার কেক অ্যান্ড পেস্ট্রি শপ লিমিটেডের ১৬০/৪৮৫, মোকদাম আলী সরকার রোড, ধোউড়, তুরাগে অবস্থিত কারখানা কাম প্রধান কার্যালয়ে অভিযান চালায়।

ভ্যাট গোয়েন্দা দলের আকস্মিক পরিদর্শনকালে প্রতিষ্ঠানটিতে ভ্যাট আইনের বাধ্যবাধকতা অনুসারে ক্রয় হিসাব পুস্তক (মূসক-৬.১) ও বিক্রয় হিসাব পুস্তক (মূসক-৬.২) পাওয়া যায়নি। পরিদর্শনকালে ভ্যাট সংক্রান্ত অন্যান্য দলিল দেখাতে বলা হলে, উপস্থিত মালিকপক্ষ তা দেখাতে পারেনি এবং এগুলো সংরক্ষণ না করার বিষয়ে তারা কোনও সদুত্তরও দিতে পারেনি।

মি. বেকার কেক অ্যান্ড পেস্ট্রি শপ লিমিটেড প্রতিষ্ঠানটির বিক্রয় এবং উৎসে কর্তন বাবদ সর্বমোট অপরিশোধিত ভ্যাট ৪৬ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৫৩১ টাকা উদঘাটন করা হয়। উক্ত অপরিশোধিত মূসক এর ওপর সুদ বাবদ মোট ৩৩ কোটি ৬১ লাখ ২৫ হাজার ৭২৫ টাকা প্রযোজ্য হবে। অর্থাৎ প্রতিষ্ঠানটি সর্বমোট ৮০ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৫৬ টাকা ভ্যাট ফাঁকির সঙ্গে জড়িত।

অভিযানে নেতৃত্ব দেন ভ্যাট গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক নাজমুন নাহার কায়সার এবং ফেরদৌসী মাহবুব।

Related Articles

Leave a Reply

Back to top button