বাংলাদেশ

১০ অক্টোবর উপনির্বাচন ৫টি পৌরসভায়

নির্বাচন কমিশন-ইসি, দেশের ৫টি পাঁচটি পৌরসভায় উপনির্বাচনের ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে। পৌরসভাগুলোতে ভোটগ্রহণ হবে আগামী ১০ অক্টোবর।

সোমবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) জানায়, ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত একটি নথি জারি করেছেন।

এতে বলা হয়, টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভায় মেয়রের শূন্য পদে, জয়পুরহাটের কালাই পৌরসভায় মেয়র শূন্য পদে, নোয়াখালীর হাতিয়া পৌরসভায় ৭ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে, রাজশাহীর কেশরহাট পৌরসভার ৯ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে এবং কুমিল্লার লাকসামের ৫ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো বলা হয়, ৫টি পাঁচটি পৌরসভার মধ্যে দুটি পৌরসভায় মেয়র পদে এবং তিনটি পৌরসভায় সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ভোট অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button