বিশ্ব

প্রিয়াঙ্কাকে নোটিশ মোদী সরকারের, এক মাসের মধ্যেই খালি করতে হবে সরকারি বাংলো

ভারতের প্রয়াত ইন্দিরা গান্ধীর পুত্রবধূ সোনিয়া গান্ধীর মেয়ে ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে সরকারি বাসভবন ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে মোদী সরকার।। আগামী পহেলা আগষ্টের মধ্যে ছেড়ে দেয়ার জন্য নোটিশ দেয়া হয়েছে বলে জানা গেছে আনন্দবাজার পত্রিকার খবরে।

কয়েক মাস আগে গান্ধী পরিবারের ওপর থেকে এসপিজি সুরক্ষা অপসারণ করেছিল মোদী সরকার। এবার সেই কারণেই বাংলোটি খালি করতে হবে। এ বিষয়ে একটি নোটিশ জারি করা হয়েছে।

Indira gandhi

গৃহায়ন ও নগর বিষয়ক মন্ত্রণালয় নোটিশ জারি করেছে। ৬-বি, হাউস নম্বর ৩৫-এ পরিবারের সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী লোধি এস্টেটে থাকেন। এই বাড়িতে প্রায় দুই দশক ধরে প্রিয়াঙ্কা বসবাস করছেন। সূত্রমতে, প্রিয়াঙ্কা গান্ধী নোটিশটি অনুসরণ করবেন এবং এ বিষয়ে তাঁর কিছু বলার নেই।

এই বাংলোটি এসপিজি সুরক্ষার আওতায় গান্ধী পরিবারকে বরাদ্দ দেওয়া হয়েছিল, তবে গত বছর কেন্দ্রীয় সরকার কর্তৃক এসপিজি সুরক্ষা সরিয়ে দেওয়া হয়েছিল। মোদী সরকারের এই সিদ্ধান্তের পরে কংগ্রেস একে ষড়যন্ত্র বলে অভিহিত করেছিল।

Indira gandhi

এই বছরের ফেব্রুয়ারিতে কংগ্রেসের জাতীয় সেক্রেটারি জেনারেল প্রিয়াঙ্কা গান্ধীকে রাজ্যসভা আসনের প্রস্তাব করেছিলেন রাজস্থান ও ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী। তবে এ নিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর কোনও সাড়া পাওয়া যায়নি। প্রিয়াঙ্কা গান্ধী যদি রাজ্যসভার সদস্য নির্বাচিত হন, তবে তিনি বাংলোটি ধরে রাখতে পারতেন।

তবে প্রিয়ঙ্কাকে বাংলো ছাড়তে হলেও সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সরকারি বাংলো থাকবে। লোকসভার পাঁচ বারের সাংসদ সনিয়া গান্ধী। তা ছাড়া তিনি বৃহত্তম বিরোধী দলের সভানেত্রী। ফলে লুটিয়েন দিল্লিতে এমনিতেই তাঁর টাইপ এইট বাংলো পাওয়ার কথা। রাহুল গান্ধীও চার বারের সাংসদ। তুঘলক লেনে তিনি যে সরকারি বাসভবনে থাকেন তা সাংসদ হিসাবেই পাওয়ার যোগ্য তিনি।

Indira gandhi

নিয়ম অনুযায়ী সরকারি যে নোটিস ইস্যু করেছে তাতে কোনও ভুল নেই। কিন্তু এও ঠিক, নয়াদিল্লির রাজনৈতিক ইতিহাসে এ ধরনের সংকীর্ণতা অতীতে ছিল না। বাজপেয়ী জমানায় কংগ্রেসের নেতারা সংসদের সদস্য না হওয়া সত্ত্বেও সরকারি বাংলোতে থাকার সুযোগ পেয়েছেন। আবার কংগ্রেস জমানায় বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীরাও সরকারি বাংলোতে থেকেছেন। এমনকি এও ঘটেছে যে নোটিস ধরানোর পরেও বাংলো ছাড়তে চাননি।

Related Articles

Leave a Reply

Back to top button