স্পোর্টেইনমেন্ট

১ এপ্রিল শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস

’মুজিববর্ষ’ উপলক্ষ্যে গত বছরের ১ থেকে ১০ এপ্রিল নবম বাংলাদেশ গেমস করোনাভাইরাসের কারণে ১ বছর পর আবারো একই সময়ে গেমসটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

শনিবার, কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী কমিটির সভায় আগামী ১-১০ এপ্রিল বাংলাদেশ গেমসের তারিখ চূড়ান্ত করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিওএ সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

সর্বশেষ অষ্টম বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে। প্রতি চার বছর অন্তর গেমস হওয়ার কথা থাকলেও ৭ বছর পর হতে যাচ্ছে গেমসের নবম আসর। রাজধানী ঢাকার পাশাপাশি কয়েকটি বিভাগীয় শহরেও অনুষ্ঠিত হবে বাংলাদেশ গেমসের খেলা। খেলোয়াড়, টিম অফিসিয়াল ও খেলা পরিচালনার জন্য টেকনিক্যাল অফিসিয়ালসহ আনুমানিক ৮৫০০ জন অংশগ্রহণ করবেন।

১৯৭৮ সালে বাংলাদেশ অলিম্পিক নামে অনুষ্ঠিত হয়েছিল গেমসের প্রথম আসর। এরপর ২০০২ সাল পর্যন্ত নিয়মিত গেমস হলেও বড় এক গ্যাপ হয়ে যায় এরপর থেকে।

Related Articles

Leave a Reply

Back to top button