আবরার মৃত্যুর ঘটনায় প্রথম আলোর আনিসুল হকসহ ৫ জনের মালামাল ক্রোকের নির্দেশ

নিউজ নাউ বাংলা ডেস্কঃ প্রথম আলোর সাময়িকী ‘কিশোর আলোর’ বর্ষপূর্তি অনুষ্ঠানে ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্র নাইমুল আবরার রাহাতের (১৫) মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকসহ পাঁচজনের মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম জসিম উদ্দিনের আদালতে আসামিরা হাজির না হওয়ায় বিচারক এ আদেশ দেন।
ক্রোক সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।
আরোও যাদের মালামাল ক্রোকের নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন- প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরান তুষার ও নির্বাহী শুভাশীষ প্রামাণিক।
উল্লেখ্য, গত বছরের ১ নভেম্বর প্রথম আলোর সহযোগী প্রকাশনা ‘কিশোর আলো’র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিদ্যুত্পৃষ্ঠ হয়ে শিক্ষার্থী নাঈমুল আবরার রাহাতের মৃত্যু হয়। এ ঘটনায় ৬ নভেম্বর নাঈমুল আবরারের বাবা মজিবুর রহমান বাদী হয়ে আদালতে মামলা করেন।



