বাংলাদেশ

যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

বিশিষ্ট শিল্পপতি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বঙ্গভবন প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) নুরুল ইসলাম বাবুল শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button