বাংলাদেশ

৭ কলেজের ঘোষিত ও চলমান পরীক্ষা চলবে, অবরোধ প্রত্যাহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পরীক্ষাগুলো চলমান থাকবে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ বিষয়ে চলা জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে এ সময় হল বন্ধ থাকবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির বিষয়ে আজ অনলাইনে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং সাত কলেজের সমন্বয়কসহ কলেজের অধ্যক্ষরা।

বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, সাত কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হলেও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা স্থগিত থাকবে। আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলার পর এসব প্রতিষ্ঠানের পরীক্ষা নেয়া হবে।’

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে প্রথম মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এরপর তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। রাত ১০টা পর্যন্ত তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছিলেন। এরপর বুধবার সকাল থেকেই আবারও রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

পরীক্ষা নেয়ার ঘোষণায় অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Back to top button