বাংলাদেশ

৭০০ রোহিঙ্গাকে ফেরত নিবে মিয়ানমার

সম্প্রতি রাখাইন রাজ্যে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে প্রথম ৭০০ জনের একটি তালিকা চূড়ান্ত করে তাদের ফেরত নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে বলে ঢাকা অবহিত হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, প্রথম ধাপে ৭০০ রোহিঙ্গা ফেরত নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে মিয়ানমার চিঠি দিয়েছে। তবে বাংলাদেশ চায় পরিবার ভিত্তিতে ১ হাজার ১০০ জনকে পাঠাতে।

প্রতিমন্ত্রী আরও জানান, মিয়ানমারে নির্বাচন, সামরিক অভ্যুত্থান এবং করোনার কারণে বহুদিন রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া পুরো থমকে ছিল। চলতি বছরের ২৭ জানুয়ারি দু’দেশের টেকনিক্যাল কমিটির ভার্চুয়াল বৈঠকের মধ্য দিয়ে এ বিষয়ে আবারও আলোচনা শুরু হয়।

এখন পর্যন্ত ২৮ হাজার রোহিঙ্গার যাচাইবাছাই শেষ করেছে মিয়ানমার। পর্যায়ক্রমে বাংলাদেশে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হবে বলেও তিনি আশা করেন। তিনি আশা করেন. জাতিসংঘ প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হবে এবং রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবাসন সম্ভব হবে।

Related Articles

Leave a Reply

Back to top button