বাংলাদেশভূরাজনীতি

৩ দিনের রিমান্ডে নিপুন রায়

বাসে আগুন দেয়া ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য নিপুন রায়সহ দুইজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, হাজারীবাগ থানার মামলায় তদন্তকারী কর্মকর্তা সুদীপ বিশ্বাস আদালতে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ডে বাতিলের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাদের তিনিদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Related Articles

Leave a Reply

Back to top button