
২০৩৪ সালের বিশ্ব অর্থনীতিতে এশিয়ার তিনটি যথাক্রমে ফিলিপাইন, বাংলাদেশ ও মালয়েশিয়া দ্রুত বর্ধমান অর্থনীতির দেশ হিসাবে স্থান করে নেবে।
২০১৯ সালে ফিলিপাইনের অবস্থান ছিল ৩৮তম। ২০৩৪ সালে দেশটির অবস্থান হবে ২২তম। একইভাবে বাংলাদেশের অবস্থান বর্তমানে ৪১তম। ২০৩৪ সালে বাংলাদেশের অবস্থান হবে ২৬তম। মালয়েশিয়া তার বর্তমান অবস্থান ৩৫তম থেকে এগিয়ে যাবে ২৮তম অবস্থানে। অর্থাৎ ২০৩৪ সালে মালয়েশিয়াকে দুই ধাপ পেছনে ফেলে এগিয়ে যাবে বাংলাদেশ।
শনিবার, যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনোমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) তাদের ২০২০ সালের ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিলে এ তথ্য প্রকাশ করেছে।
এছাড়া সিইবিআর তাদের রিপোর্টে আরো জানায়, চীন ২০২৩ সাল নাগাদ উচ্চ-আয়ের অর্থনীতিতে পরিণত হতে পারে।



