বাংলাদেশ

যাত্রী স্বল্পতায় সোনার বাংলা ও উপকূল এক্সপ্রেস বন্ধ

করোনা পরিস্থিতিতে যাত্রী স্বল্পতার কারণে আন্তঃনগর ট্রেন সোনার বাংলা ও উপকূল এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার ( ১৯ জুন) কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২১ জুন থেকে ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস বন্ধ করা হবে। ওই দিন এটি ঢাকা থেকে ছেড়ে যাবে না।

আর আগামীকাল শনিবার (২০ জুন) ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে না।

গত ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে দেশব্যাপী সীমিত আকারে পুনরায় চালু হয় ট্রেন।

Related Articles

Leave a Reply

Back to top button