১৫ আগস্টে শহীদদের স্মরণে যুবলীগের মিলাদ

১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুসহ সব শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে তবারক বিতরণ করেছে যুবলীগ।
শনিবার (১ আগস্ট) শোকাবহ আগস্ট মাসের কর্মসূচির অংশ হিসেবে বাদ মাগরিব কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ও কাওরান বাজার সোনারগাঁও হোটেল সংলগ্ন পার্ক এলাকায় এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলসহ ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা বিশ্বাস মতিউর রহমান বাদশা, উত্তর যুবলীগের সহ-সভাপতি জাফর ইকবাল, সহ-সভাপতি হাজী জলিলুর রহমান, মতিউর রহমান বাদশা, জহির উদ্দিন খসরু, এন আই আহম্মেদ সৈকত, ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, মো. শামছুল আলম অনিক, গোলাম কিবরিয়া শামিম, এস এম জাবেদ হোসেন লাভলু, সফিউল আলম প্রধান কমল, শেখ সালেহ উদ্দিন ড্যানিয়েল, অধ্যাপক ড. আকরাম হোসেন মিথুন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে বাদ জোহর মিরপুর-১ শাহ আলী মাজার ও বিকেল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় অফিসে একই কর্মসূচি পালন করেন যুবলীগ নেতাকর্মীরা।



