বাংলাদেশভূরাজনীতি

হেলিকপ্টারে ঢাকায় আনা হলো করোনায় আক্রান্ত এমপি মনসুরকে

উন্নত চিকিত্সার জন্য ঢাকায় আনা হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত রাজশাহীর-৫ সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. মনসুর রহমানকে।

সোমাবার (২৪ আগস্ট) দুপুরে, বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে রাজশাহী থেকে তাকে ঢাকায় আনা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক ডা. মো. মনসুর রহমান রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য। ঢাকায় নামার পর দুপুর ১২টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি কেবিনে ভর্তি করা হয়েছে।

এর আগে (২২ আগস্ট) শনিবার করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগের ল্যাবে পরীক্ষা করে তার করোনা ভাইরাস পজিটিভ আসে।

Related Articles

Leave a Reply

Back to top button