বিশ্ব

হাসপাতালে হামলা যুদ্ধাপরাধ: জেলেনস্কি

মারিউপলের শিশু ও প্রসূতি হাসপাতালে রাশিয়ার হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

দেশটির মারিউপোল শহরে অবস্থিত ওই হাসপাতালে বুধবার রাশিয়ার হামলায় ১৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি এবং সংবাদমাধ্যম বিবিসি।

 

রাজধানী কিয়েভ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘রাশিয়ান ফেডারেশন আসলে কি ধরনের দেশ যে তারা হাসপাতাল এবং প্রসূতি হাসপাতালগুলোকেও ভয় পায় এবং সেগুলো ধ্বংস করে?’

তিনি আরও বলেন, ‘প্রসূতি হাসপাতালে কেউ কি রাশিয়ার সমালোচনা করেছে? যদি না করে থাকে তাহলে এটি (হামলা) কি ছিল? হাসপাতালে নাৎসীবাদ দূর করার কি আছে?’

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button