বাংলাদেশ

হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ ১৫ জানুয়ারি

আগামী ২ জানুয়ারি পরিবর্তে ১৫ জানুয়ারি প্রকাশ করা হবে হালনাগাদ ভোটার তালিকার খসড়া । তবে আইন অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ। সাধারণত প্রতিবছর ২ জানুয়ারি হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়ে থাকে।

রোববার (১১ ডিসেম্বর) এ বিষয়ে দেশের সব উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে নির্বাচন কমিশনের (ইসি) সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, উপজেলা বা থানা নির্বাচন অফিসাররা ১৫ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবেন এবং তা বিধি মোতাবেক প্রকাশ করা হয়েছে মর্মে প্রত্যয়ন প্রদান করতে হবে।

জানা গেছে, এবার ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি নাগরিকের তথ্য পাওয়া গেছে। ওই তথ্য সার্ভারে আপলোড দেওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের ঘাটতি ছিল। এছাড়া নানা কারণে তথ্য সংগ্রহ কার্যক্রম ও তথ্য আপলোড ব্যহত হয়।

এছাড়া ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোট হবে। এসব কারণে খসড়া তালিকা প্রকাশের সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশের সময় পেছানোয় আইনের কোনো ব্যত্যয় হচ্ছে না। তবে বিগত দিনের রেওয়াজ ভঙ্গ হচ্ছে। কারণ, ভোটার তালিকা আইনে বলা হয়েছে, কম্পিউটার ডাটাবেজে সংরক্ষিত বিদ্যমান সব ভোটার তালিকা প্রতিবছর ২ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে হালনাগাদ করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button