স্পোর্টেইনমেন্ট

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন সাকিব, বললেন ‘মানবিক ভুল’

আবাহনীর বিপক্ষে ম্যাচে প্রথমে স্টাম্প ভাঙা পরে তেড়ে গেছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের দিকে। এসব ভুলের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে পোস্ট করে ক্ষমা চেয়েছেন সাকিব। তিনি এটিকে বলছেন, ‘মানবিক ভুল’।

তিনি লিখেছেন, ‘প্রিয় ভক্ত ও অনুসারীরা, আমি ক্ষমা চাচ্ছি, আমার মেজাজ হারানোর জন্য এবং ম্যাচটা সবার জন্য শেষ করে দেওয়ায়, বিশেষত যারা ঘরে থেকে খেলাটা দেখছিলেন। আমার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের এভাবে আচরণ করা ঠিক হয়নি। কিন্তু কিছু সময়ে এমন প্রতিকূল পরিস্থিতি চলে আসে, দুর্ভাগ্যজনকভাবে হয়ে যায়।’

এটিকে ‘মানবিক ভুল’ (হিউম্যান এরর) উল্লেখ করে সাকিব লিখেছেন, ‘আমি আমার মানবিক ভুলের জন্য দল, ম্যানেজম্যান্ট, টুর্নামেন্ট অফিশিয়াল ও আয়োজকদের কাছে ক্ষমা চাইছি। আশা করি, আমি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি করব না। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ।’

Related Articles

Leave a Reply

Back to top button