স্পোর্টেইনমেন্ট

হঠাৎ ভূমিকম্প অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে

ওয়েস্ট ইন্ডিজে চলছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ। রোববার (৩০ জানুয়ারি) প্লেট সেমিফাইনালে চলছিলো আয়ারল্যান্ডের ও জিম্বাবুয়ের ম্যাচে । ইনিংসের ষষ্ঠ ওভারে আয়ার‌ল্যান্ডের বোলার হামাফ্রেয়েস বল করছিলেন। ঠিক সে সময়ই বড় ধরনের ভূমিকম্পে কেঁপে উঠল ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভাল। ম্যাচের সরাসরি সম্প্রচারে তখন দেখা যাচ্ছিল তীব্রভাবে কাঁপছে ক্যামেরার পর্দা। তবে মজার বিষয় হচ্ছে মাঠে থাকা ক্রিকেটার বা আম্পায়ার কেউই বিষয়টি টের পাননি।

সে সময় ধারাভাষ্য কক্ষে থাকা অ্যান্ড্রু লিওনার্ড বলেন, ‘এর স্থায়িত্ব ছিল প্রায় ১৫ থেকে ২০ সেকেন্ড। তবে কখনোই মনে হয়নি যে মিডিয়া সেন্টারটা ভেঙে পড়বে। মনে হয়েছে এটা নিয়ন্ত্রণের বাইরে। সবকিছু নড়ছে, কিন্তু আপনি কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন না। কেউ জানে না শেষে কী হবে! বিষয়টা কিছুটা ভয়েরই ছিল।’

এমন ভূমিকম্পেও ম্যাচ চলছে, তা নিয়ে বিস্ময়ের শেষ ছিল না দুই দলের কোচিং স্টাফদের। ম্যাচটি অবশ্য ঠিকঠাকভাবে শেষ হয়। ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে আইরিশরা।

Related Articles

Leave a Reply

Back to top button