বাংলাদেশ

হজ ও ওমরা ব্যবস্থাপনা বিল সংসদে পাস

জাতীয় সংসদে হজ ও ওমরা ব্যবস্থাপনা বিল-২০২১ পাস হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) সংসদে, নির্বিঘ্নে সুষ্ঠুভাবে হজ ও ওমরা পালন নিশ্চিত এবং এজেন্সিসমূহের নিবন্ধন ও সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনার বিধান রেখে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বিলটি পাসের প্রস্তাব করেন।

বিলে বিধান লংঘনজনিত অপরাধের বিচার এবং দন্ড প্রদানের বিধান করা হয়েছে। অপরাধে সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা, হজ এজেন্সির লাইসেন্স বাতিলসহ বিভিন্ন দন্ডের বিধান করা হয়েছে।

এছাড়া বিলে হজ এজেন্সি নিবন্ধন, নিবন্ধনের যোগ্যতা ও শর্তাদি, নিবন্ধন স্থগিত ও বাতিল, লাইসেন্স প্রাপ্তি, লাইসেন্স স্থগিত ও বাতিল, লাইসেন্স নবায়ন, অপরাধ, বিচার, দন্ড, জরিমানা, হজ পালনে যোগ্যতা ও শর্তাদিসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়।

বিলে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটি ও নির্বাহি কমিটি গঠনের বিধান করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button