ভূরাজনীতি

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল গুহ করোনায় আক্রান্ত

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আমাদের সভাপতি নির্মল রঞ্জন গুহ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনদিন আগে তার জ্বর এবং কাশি হয়েছিল। পরে নমুনা পরীক্ষার করা হয়। গতকাল  করোনা পরীক্ষার রিপোর্ট জানানো হয় তিনি করোনা পজিটিভ। এখন তিনি তার নিজ বাসায় আছেন এবং ভালো আছেন।’

আফজালুর রহমান বাবু বলেন,  করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই আমাদের সভাপতি নির্মল রঞ্জন গুহ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী ত্রাণ বিতরণ , টেলি মেডিসিন, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, কৃষকদের ধান কাটা ও বৃক্ষরোপনসহ বিভিন্ন কর্মসূচীতে নিয়মিত অংশগ্রহন করে আসছিলেন। তিনি তার নেতাকর্মীদের এ বিষয়ে উদ্বিগ্ন না হয়ে দোয়া চেয়েছেন এবং স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করেছেন।

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল গুহ করোনায় আক্রান্ত

উল্লেখ্য, প্রায় ৭ বছর পরে গেল বছরের ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন হয়। সেই সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্বে সভাপতির দায়িত্ব পান নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক হন আফজালুর রহমান বাবু।

Related Articles

Leave a Reply

Back to top button