স্পোর্টেইনমেন্ট

আবারো বিতর্কিত কাণ্ডে শাস্তির মুখে সাব্বির!

আবারো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়ে শিরোনামে সাব্বির রহমান। বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে বিতর্কিত ঘটনার জন্ম দিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলা সাব্বির।

আজ বুধবার (১৬ জুন) ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে বিকেএসপির তিন নম্বর মাঠে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে লড়ছিল শেখ জামাল। ডিওএইচএসকে ১২১ রানের লক্ষ্য দিয়ে শেখ জামাল তখন ফিল্ডিংয়ে। ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন শেখ জামালের স্পিনার ইলিয়াস সানি। এমন সময় হঠাৎ মাঠের বাইরে থেকে তাকে ইট ছুড়ে মারেন লেজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটার সাব্বির।

শুধু ইট ছুড়ে মেরেই ক্ষান্ত হননি সাব্বির, ইলিয়াস সানিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন রূপগঞ্জের এই ক্রিকেটার।

গত সোমবার বিকেএসপিতে শেখ জামাল আর লিজেন্ডস অব রুপগঞ্জের মধ্যকার ম্যাচে শেখ জামালের ইলিয়াস সানি যখন ব্যাটিংয়ে নামেন তখন তাকে অশ্লীল শব্দ দিয়ে স্লেজিং করেন রূপগঞ্জের সাব্বির।

শেখ জামাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সিসিডিএম কর্তৃপক্ষর কাছে অভিযোগ দায়ের করে।

Related Articles

Leave a Reply

Back to top button