অন্য খবর
স্কাইডাইভিং করতে গিয়ে মারা গেলেন বিখ্যাত টিকটকার তানিয়া

টিকটকে স্কাইডাইভিং করতে গিয়ে মারা গেছেনে বিখ্যাত টিকটকার তানিয়া পারদেজির। [খবর : হিন্দুস্তান টাইমসের।]
গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রায় চার হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছিলেন তানিয়া। কিন্তু সময়মত প্যারাসুট খুলতে না পারার ফলে মাটিতে আছড়ে পড়েন তিনি। ফলে গুরুতর চোট পান তিনি। ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

টরন্টোর স্কাইডাইভ সংস্থার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘তানিয়া অনেক নীচে এসে প্যারাসুট খোলার চেষ্টা করেছিলেন। ফলে উপযুক্ত বাতাসের চাপের অভাব থাকায় তা খোলেনি।’
কানাডার নাগরিক তানিয়া টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজিরে শিক্ষাথী ছিলেন। দুঃসাহসিক কাজ নিয়ে তিনি টিকটক করতেন সবসময়।



