বিশ্ব

ভয়াবহ ঝড়ের কারণে যুক্তরাজ্যে রেড অ্যালার্ট

১০০ কিলোমিটার গতিসম্পন্ন ভয়াবহ ঝড়ের কবলে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চল।বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ডুডলি নামের ওই ভয়ঙ্কর ঝড় বয়ে যায় দেশটিতে।

স্থানীয় গণমাধ্যম বলছে, ডুডলির পর ইউনিস নামের আরও একটি ঝড়ের কবলে পড়তে যাচ্ছে দেশটি। যা ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে প্রভাব ফেলতে পারে। এই আশঙ্কা থেকে যুক্তরাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে উপকূলীয় অঞ্চল ডেভন, কর্নওয়াল এবং ওয়েলসের স্কুলগুলো।

ঝড়ের প্রভাবে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে ঘর-বাড়ি, গাছপালার ব্যাপক ক্ষতি এবং বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিস দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। ঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় রাস্তা এবং ট্রেন লাইনের ক্ষতি হতে পারে। মানুষকে ভ্রমণ করতেও সতর্ক করা হয়েছে। বাড়তি সতর্কতা হিসেবে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ওয়েলসের সব ট্রেন বাতিল করা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button