সূচকের পতনে পুঁজিবাজারে চলছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (৪ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে ৬ হাজার ৩৪৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৮২ ও ২২৮৩ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৬১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির শেয়ার।
এদিন বেলা ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- রবি, মেঘনা ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিক, ফরচুন সু, ইন্ট্রাকো, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, ফুওয়াং ফুড, বিডি থাই ও আইপিডিসি।



