যুক্তরাষ্ট্রকে তহবিল স্থগিতের বিষয়ে পুনর্বিবেচনার অনুরোধ ডব্লিউএইচওর

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) তহবিল স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে পুনর্বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেছেন সংস্থার প্রধান ড. টেড্রোস আধানম গেব্রেয়াসুস।
এ প্রসঙ্গে টেড্রোস বলেছেন, “আমি আশা করছি, তহবিল স্থগিত করার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে এবং যুক্তরাষ্ট্র আবার ডব্লিউএইচওর কাজে সমর্থন দিয়ে জীবন বাঁচানো অব্যাহত রাখবে। আমার আশা, এটি একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, যা শুধু অন্যদেরই সাহায্য করে না; যুক্তরাষ্ট্রবাসীদেরও নিরাপদ থাকতে সাহায্য করে।”
গতকাল বুধবার (২২ এপ্রিল) জেনেভাতে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে ডব্লিউএইচও মহাপরিচালক গেব্রেয়াসুস এসব কথা বলেছেন। খবর বার্তা সংস্থা রয়টার্স
তবে তিনি জানিয়েছেন, ‘এই মুহূর্তে তার মূল মনোযোগ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী শেষ করা ও মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করা।’
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহামারী মোকাবেলায় ডব্লিউএইচওর ভূমিকার সমালোচনা করে জাতিসংঘের এই সংস্থাটিতে অর্থায়ন স্থগিত করেছেন ।



