বাংলাদেশ

১৭০ এমপির নমুনা পরীক্ষা করা হচ্ছে

বাজেট অধিবেশনে অংশ নিয়ে করোনা আক্রান্ত হওয়ায় ১৭০ এমপির নমুনা পরীক্ষা করা হচ্ছে। যাদের নমুনা পরীক্ষা করা হচ্ছে তারা আগামী কার্যদিবসগুলোতে অংশ নিতে পারবেন।

রবিবার (২১ জুন) সংসদ সচিবালয় জানিয়েছে, দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সংসদ সদস্যদের নমুনা পরীক্ষা করার অনুরোধ করেছি। তালিকা অনুযায়ী অধিবেশনের আগামী চারটি দিবসে যেসব এমপির যাওয়ার কথা কেবল তাদেরই নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছি। এটা বাধ্যতামূলক নয়, তবে তালিকা অনুযায়ী সবাই সাড়া দিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Back to top button